সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

উলিপুরে মেয়রের বাসা থেকে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের জোদ্দারপাড়াস্থ মেয়রের বাসভবন থেকে আলামিন মিয়া (১৯) নামে এক কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবক চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়া পাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র।

জানা গেছে, আলামিন মিয়া গত ৭ মাস ধরে পৌর মেয়র তারিক আবুল আলার বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। সোমবার সন্ধ্যায় কাচারী পুকুরে প্রতিমা বিসর্জন দেখার পর বাসায় ফেরেন আলামিন। এরপর খাওয়া দাওয়া শেষে তিনি নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে আলামিনকে ডাকাডাকি করলে তার কোন সাড়াশব্দ না পেয়ে লোকজন ঘরের ছিদ্র দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

পৌর মেয়র তারিক আবুল আলা বলেন, বিষয়টি আমি সকালে শুনেছি। তবে সে কেন এমন করল সেটা বুঝতে পারলাম না।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com