সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

উলিপুরে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা!

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে শারমিন আখতার (১৯) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নে বাঁকারায় মধুপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

জানা যায়, মঙ্গলবার (১১ আগষ্ট ) ভোর বেলা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে শারমিন আখতার। সে অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিয়ার রহমানের মেয়ে। সে ধরণীবাড়ী লতিফ রাজিয়া ফাজিল মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। গত দুই বছর আগে নিজের মামা আব্দুল হাকিমের পুত্র রোমানের সাথে বিয়ে হয় তার।

উলিপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছু জানা যায় নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com