রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

উলিপুরে বাসের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু!

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের উলিপুর টু রাজারহাট সড়কের কাজীপাড়া এলাকায় বাসের ধাক্কায় রিনতি আক্তার (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশু উপজেলার দলদলিয়া ইউনিয়নের রনজু মিয়ার কন্যা।

জানা গেছে, মঙ্গলবার সকালে শিশু রিনতি আক্তার বাড়ীর সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় উলিপুর থেকে রংপুরগামী এমএন ক্লাসিক যার নম্বর (নোয়াখালি-জ ১১০০৪২) নামের মিনিবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মিনিবাসটি আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com