সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

উলিপুরে বন্যার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের উলিপুরে বন্যার পানিতে ডুবে বাইজিদ মিয়া (৮) ও দেড় বছরের মহিনি আক্তার নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে মন্তাজুল ইসলামের পুত্র বাইজিদ মিয়া নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়া খাওয়ারপাড় গ্রামে শনিবার সকালে নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে পড়ে যায় মহিনি আক্তার মিম নামের এক শিশু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু থেতরাই ইউনিয়নের বাইজিদ ইসলামের কন্যা।

স্থানীয় স্বাস্থ্য সহকারী মোঃ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com