সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

উলিপুরে ফেনসিডিল, হিরোইন ও একটি মোটরসাইকেলসহ আটক ২

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানে ৯৯ বোতল ফেনসিডিল, ১গ্রাম হিরোইন ও একটি পালসার মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।

জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১ টার সময় উলিপুর পৌরশহরের পূর্ব বাজার রেল গেট সংলগ্ন সরদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০ সিসি একটি পালসার মোটরসাইকেল আটক করে। এসময় একটি লাল রংঙের ব্যাগ তল্লাশি করে ৯৯বোতল ফেনসিডিল, ১গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম পৌরসভার নাজিরা মিয়াপাড়া এলাকার আঃ লতিফের পুত্র মোঃ সামিউল ইসলাম (২৬) ও ভেলাকোপা এলাকার মৃত আজিজুল ইসলামের পুত্র মোঃ শফিকুল ইসলাম (২৮)।

থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ রুহুল আমিন জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com