রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

উলিপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের উলিপুরের ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ২১ মাস বয়সী হামীমা খাতুন জান্নাতি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই গ্রামের জাহাঙ্গীর আলমের কন্যা।

জানা গেছে, বুধবার দুপুরে হামীমা খাতুন জান্নাতি সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর স্বজনরা তাকে পানিতে ভাসতে দেখে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শিশুর জ্যাঠা অধ্যক্ষ খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com