সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

উলিপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা পাঠান পাড়ায় আকবর আলী (৮০) নামে এক বৃদ্ধের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি একই গ্রামের মৃত আজিমুদ্দিনের পুত্র।

মঙ্গলবার (৮ ই সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, নিহত আকবর হোসেন পুকুরের পার্শ্বে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন হঠাৎ পা পিছলে নিজের ভারসাম্য রক্ষা করতে না পারায় পুকুরের পানিতে পড়ে যায়। আশেপাশের লোকজন দেখা মাত্র দৌড়ে এসে অনেক খোঁজা খুঁজির পরে তার মরদেহ উদ্ধার করেন।

পান্ডুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার মঙ্গা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com