শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপুরে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

উলিপুরে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার ৭৫ জন পাটচাষীকে দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, উলিপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী আফিসার নয়ন কুমার সাহা।

প্রশিক্ষণে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট) ড. মোঃ মনিরুজ্জামান।

প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা (বাজেট) জয়দুল হক। প্রশিক্ষক হিসেবে ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল, কৃষি সম্প্রসারণ এর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মোঃ মামুনুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, উলিপুরের আফরোজা পারভীন রিফা।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদেরকে ১ কেজি পাটবীজসহ একটি করে পাটের ব্যাগ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com