শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নাজমুল হক মানিক (৫২) নামের এক নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নাজমুল হক মানিক উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা নাজমুল হক মানিককে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বুধবার (২৮ মে) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, আটক ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com