সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

উলিপুরে ডিসি ও এসপি’র শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধায় গোবিন্দ জিউ মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শনে এসে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন অতিথিরা।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, এবার করোনার কারণে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থবিধি মেনে শারদীয় দূর্গাপূজা উদযাপন হচ্ছে।প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পুলিশ সুপারের সস্ত্রীক জেলা পুলিশের নারী কল্যাণ সমিতির সভাপতি শাহরিনা জাহান, অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার নুর-এ- জান্নাত রুমি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন, তদন্ত রুহল আমীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com