রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাহিম নামে ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কে সি রোড় রামদাস ধনিরাম যুগীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত শিশু তবকপুর মন্ডলপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশুটি মা ও বোনের সাথে বোরো ধান নিড়ানি কাজে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় ট্রাকটি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে শিশুটির মরদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাকসহ চালক রোকন আলী (২২)কে আটক করা হয়েছে। শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন।