শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

উলিপুরে জোড়পূর্বক জমি দখলের চেষ্টা, আটক৮

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে ভারাটে সন্ত্রাসী দ্বারা জোড়পূর্বক জমি দখলের চেষ্টায় ৮জনকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের হরিশ্বর জোদ কবুরধন এলাকার আইয়ুব আলীর পুত্র আকাশ(১৯), গয়ারী এলাকার আলী হোসেনের পুত্র হারুন অর রশীদ(৩২), দেলোয়ার হোসেনের পুত্র রাসেল মিয়া(৩৬), কৃঞ্চপুর বকশী পাড়া এলাকার শ্যামল রায়ের পুত্র স্বাধীন(১৯), হরিশ্বর এলাকার আব্দুল লতিফের পুত্র সাইদ(২৪), একই এলাকার মোখলেছুর রহমনের পুত্র আহসান হাবীব(২২), শিবরাম কাঁঠালবাড়ী এলাকার দেলোয়ার হোসেনের পুত্র আরিফুল ইসলাম(২৬) ও কৃঞ্চপুর বকশী পাড়া এলাকার আল আমিন ওরফে শুভ(২৬)।

জানা গেছে, বুধবার বিকেলে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া গ্রামস্থ রশিদ মার্কেট সংলগ্ন এলাকায় বিরোধপূর্ণ জমি জোড়পূর্বক দখল করার চেষ্টা করে ভারাটে সন্ত্রাসীরা। এসময় স্থানীয়রা মসজিদের মাইকে মাইকিং করে তাদের ঘিরে ফেলে ৯৯৯এ ফোন দেয়। পরে উলিপুর থানার ওসির নির্দেশনায় এসআই মশিউর রহমান সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ৮জনকে আটক করে থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com