শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

উলিপুরে গ্রাম পুলিশ ও নৈশ প্রহরীদের শুভেচ্ছা উপহার দিলেন পুলিশ সুপার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে গ্রাম পুলিশ ও নৈশ প্রহরীদের শুভেচ্ছা উপহার দিয়েছেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উলিপুর থানা চত্বরে ২০০জন গ্রাম পুলিশ ও নৈশ প্রহরীদের শুভেচ্ছা উপহার হিসেবে সোয়েটার (জ্যাকেট) বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল মাহমুদ হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন, এসআই মশিউর রহমান, হারিছুর রহমান, এএসআই সোহাগ পারভেজ সহ থানা পুলিশের সদস্যরা।

বিতরণ অনুৃষ্ঠানে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com