রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

উলিপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে শাকিল মিয়া (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খেওয়ার ঘাট এলাকায়। নিহত যুবক ওই এলাকার বক্তার আলীর পুত্র।

জানা গেছে, মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বিজয়রাম খেওয়ার ঘাট গ্রামে সকলের অজান্তে নিজ বাড়ীর শয়ন ঘরে ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শাকিল।

স্থানীয় ইউপি সদস্য মোছাঃ মোকরেমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com