রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

উলিপুরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা!

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে গলায় ওড়না পেঁচিয়ে বর্ণা আক্তার বৃ‌ষ্টি (১২) না‌মে এক কিশোরী আত্মহত্যা করেছেন।

জানা গেছে, বুধবার সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা দহবন্দ গ্রা‌মে বা‌ড়ি‌তে কেউ না থাকার সু‌যো‌গে নিজ ঘ‌রের আঁড়ার সা‌থে গলায় ওড়না পে‌চি‌য়ে আত্মহত্যা ক‌রে বর্ণা আক্তার বৃ‌ষ্টি। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অ‌ফিসার ইনচার্জ(ওসি) ইম‌তিয়াজ ক‌বির জানান, মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য কু‌ড়িগ্রাম ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com