শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

উলিপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহীন আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে ১০১ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিনুর রহমান ওরফে শাহীন (৪৫)কে আটক করেছে পুলিশ।
আটক শাহীন উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা মাস্টার পাড়া (পাইকপাড়া) গ্রামের মৃত মজির উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স যমুনা মাস্টার পাড়া (পাইকপাড়া) গ্রামে অভিযান চালিয়ে শাহিনুর রহমান ওরফে শাহীনকে তার নিজ বাড়ী থেকে ১০১ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ৮ টি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com