সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
পার্বতীপুর ডিপো থেকে ‘ভূতুড়ে’ প্রতিষ্ঠানের নামে তেল উত্তোলন, কালোবাজারে বিক্রির অভিযোগ ‘টাকার কাছে বিক্রি হওয়া বিবেক ও বিচারহীনতার সংস্কৃতি: এক নাগরিকের আর্তনাদ’ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে- দোহারে আশফাক এমপি হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে—-ত্রাণমন্ত্রী দুলু এবছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার নদ-নদী পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বাঞ্চলে অকাল বন্যার শঙ্কা জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী

উলিপুরে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ১১তম অর্জনকারী তরঙ্গকে সংবর্ধণা

উলিপুরে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ১১তম অর্জনকারী তরঙ্গকে সংবর্ধণা

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১১তম স্থান অর্জনকারী তৌফিকুর রহমান তরঙ্গকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগে একাডেমি চত্বরে সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে ও আবাবিল শিল্পী গোষ্ঠীর পরিচালক শিক্ষক এম শাহিন আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উলিপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান বিপ্লব ও মেধাবী শিক্ষার্থী তৌফিকুর রহমান তরঙ্গের পিতা সহকারী শিক্ষক হাফিজুর রহমান সেলিম, নাজিমখাঁন মহিলা মাদ্রাসার শিক্ষক নুর আমিন, দলদলিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রকিবুল হাসান গোলজার, বিএনপি নেতা মহসিন আলী, থেতরাই কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মনু, সাতদরগাহ নেছারিয়া কামিল মাদ্রাসার প্রধান মোফাচ্ছির মাও. মোশাররফ হোসেন, কিশোরপুর এন ইউ এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।

এসময় কৃতি শিক্ষার্থী তৌফিকুর রহমান তরঙ্গকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com