রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

উলিপুরে এক সন্তানের জননীর আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরের পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া গ্রামে এক সন্তানের জননীর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার খবর পওয়া গেছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক দ্বন্ধের কারণে ও স্বামী মুমিনুল ইসলামের সাথে অভিমান করে গৃহবধূ সুমা আক্তার (২৯) গলায় ওড়না পেচিয়ে বুধবার (১৬ জুন) গভীর রাতে শয়ন ঘরের ধরনার সাথে ঝুলিয়ে আত্মহত্যা করে। তার স্বামীর আরও এক স্ত্রী আছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।

উলিপুর থানার তদন্ত কর্মকর্তা রহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com