শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপুরে ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

উলিপুরে ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান ও পৌরসভার সাবেক কাউন্সিলরকে গ্রফতার করেছে পুলিশ।

বৃহম্পতিবার (১২ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন।

এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক এরশাদুল হক (৪২) এবং গত বুধবার রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা খোরশেদ আলম লিটন (৩৯)কে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com