শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন

উলিপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা এ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন।

উপজেলা খাদ্য অফিস সূত্র জানায়, ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৫শ ৬৫ মেঃ টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ১ হাজার ৪শ ৮৯ মেঃ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী আব্দুর রহমানের ৬ মেঃ টন চাল ক্রয় করা হয়।

ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজবাহুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম মঈন, সাবেক ছাত্রদল নেতা স্বপন কুমার সাহা, হামিদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com