শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

উলিপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

Kurigram-Dead

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে রাস্তা পাড় হওয়ার সময় অটোর (ইজিবাইক) ধাক্কায় নুর ছালিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে সুরিরডারা নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা এলাকার নুর আমিনের ছেলে নুর ছালিম (৪) দুপুরে বাড়ির সামনের রাস্তা পাড় হচ্ছিল। এ সময় উলিপুর-ফকিরেরহাট সড়কে উলিপুরগামী একটি অটো স্বজোড়ে তাকে ধাক্কা দেয়। এরপর স্বজনরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইয়াসির আরাফাত জানান, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়। শিশুটির অভ্যান্তরিন অতিরিক্ত রক্তক্ষরনের কারনে মৃত্যু হয়েছে। ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় একটি জিডি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com