সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি॥ ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে এ বছর (২০১৮) মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী আশফিয়া আমিন আদৃতা।
উপজেলার ঐতিহ্যবাহী বেলজানী গ্রামের স্বনামধন্য মোল্যা পরিবারের তাঁর জন্ম। আদৃতা বিশিষ্ট্য শিক্ষানুরাগী, প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মো. সিদ্দিক-উর-রহমানের দৌহিদ্র। ফরিদপুর জজ কোর্টের আইনজীবি, জেলা বারের সদ্য নির্বাচিত সহ-সভাপতি, এপিপি এ্যাড. মো. আমিন-উর-রহমান এবং বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের প্রভাষক সুরাইয়া বিলকিসের একমাত্র কন্যা। আশফিয়া আমিন আদৃতার বড় চাচা বিশিষ্ট্য সাংবাদিক মো. মিজান-উর-রহমান এবং ছোট চাচা প্রফেসার মো. সাদীন-উর-রহমান বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮তে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী মূল্যায়নে সে এই কৃতিত্ব অর্জন করেন। পাশাপাশি ২০১৮ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে অনুষ্ঠিত বাংলা রচনা প্রতিযোগিতায় আদৃতা উপজেলার শ্রেষ্ঠ রচয়িতার খ্যাতি অর্জন করেন এবং তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ আগষ্ট ৯ম শ্রেণী থেকে জাতীয় শোক দিবসের রচনা প্রতিযোগিতায় উপজেলা থেকে ৩য় স্থান প্রাপ্তির গৌরব অর্জন করেন। আশফিয়া আমিন আদৃতা ২০১৩ ইং সালে পিএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে এবং সাধারন গেডে বৃত্তিলাভ করেন। সে ২০১৬ সালে অনুষ্ঠিত জেএসসিতে জুনিয়ার বৃত্তিলাভ করেছিলেন।
খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলিনা পারভীন বলেন, ‘নি:সন্দেহে আদৃতা একজন কৃতি শিক্ষার্থী এবং সে আমার বিদ্যালয়ের গর্ব।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আদৃতার দাদা আলহাজ্ব সিদ্দিক-উর-রহমানসহ পরিবারের সদস্যবৃন্দ আদৃতার সার্বিক সাফল্যের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। ভবিষ্যতে সে একজন বড় ডাক্তার হতে চান।