বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ইসলামপুরে সর্বাত্মক শাটডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

জামালপুর সংবাদদাতা॥ আওয়ামী লীগের ডাকা সারা দেশে সর্বাত্মক শাটডাউনের প্রতিবাদে এবং আদালতের দেওয়া শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় দ্রুত কার্যকর করার দাবিতে ইসলামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম গ্রুপ সমর্থিত নেতাকর্মীরা উপজেলা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বটতলা মোড়ে পথসভায় মিলিত হয়।

এতে ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামালপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুর আলম সরকার, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল কবির ডেভিট সহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com