শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ইসলামপুরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি:: জামালপুরের ইসলামপুরে ব্যাটারীচালিত ইজিবাইক চাপায় মুসলিমা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নে ডিগ্রির গ্রামের বড় মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্র জানান, শনিবার দুপুরে ওই গ্রামের মজিবর রহমানের ৪ বছরের শিশু কন্যা মুসলিমা বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মুসলিমা মারা যায়।

এলাকাবাসী চালক ও ইজিবাইকটি আটক করেছে।

ডিগ্রিরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ চালককে উদ্ধার করে থানায় এনেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com