শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বাণিজ্য ও চারটি সমঝোতা স্মরক সই

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর দ্বিপক্ষীয় বৈঠকে একটি বাণিজ্য চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।

আজ রোববার (২৮ জানুয়ায়ী) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোকো উইদোদো ও শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি-সমঝোতা সই হয়।

এর আগে শনিবার বিকালে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে তিনি এ সফরে এসেছেন। বাংলাদেশ সফরকালে তিনি রোববার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এ ছাড়া আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন উইদোদো।

ইন্দোনেশিয়া থেকে কোনো রাষ্ট্রপতি ২০০৩ সালের পর বাংলাদেশ সফর করেননি। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময়ে বিভিন্ন উপলক্ষে একধিকবার ইন্দোনেশিয়া সফর করেছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা সংকট অধিক গুরুত্ব লাভ করবে বলে মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com