রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ইটভাটার ট্রলির চাপায় কৃষকের মৃত্যু

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামে শনিবার (২৮ মার্চ) রাতে ইটভাটার ট্রলির চাপায় তৈয়ব মোল্যা (৪০) নামের এক কৃষকের মুত্যু হয়েছে। ওই কৃষক তেলজুড়ী গ্রামের বাসিন্দা। তার দুই মেয়ে এক ছেলে।

ওই কৃষকের মামা শেখর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান সরদার জানান, শনিবার রাত আটটার দিকে চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে অবস্থিত জুয়েল ইটভাটার ট্রলিতে পিকেট নিয়ে তেলজুড়ী পূর্বপাড়া ডাঙ্গীর ব্রীজের উপর দিয়ে যাওয়ার সময় ওই কৃষককে চাপা দেয়। এ সময় তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো আনার পর অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, লাশ ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্ত করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com