শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

আ.লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে: ফখরুল

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি::

বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখোপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ ডিসেম্বর আওয়ামীলীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষতায় এসেছে। দেশের জনগনের সাথে বেঈমানী করে তারা এখন গণশত্রুতে পরিনত হয়েছে। আন্দোলনের মাধ্যমে এই গণশত্রুকে উৎখাত করতে হবে। অবিলম্বে এই ভোট ডাকাতির নির্বাচনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য আগামী দিনে জাতীয় ঐক্যফ্রন্টের ডাকা আন্দালনে সবাইকে ঝাপিয়ে পড়তে হবে।

সোমবার (২১ জানুয়ারী) দুপুরে লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের খলাইঘাট গ্রামে নির্বাচনের দিনে সংঘর্ষে নিহত বিএনপি নেতা তোজাম্মেল হকের মৃত্যুর ঘটনার আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা জেএসডির সভাপতি আ সম আব্দুর রব, কৃষক শ্রমিকলীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ঐক্যফ্রন্ট নেতা ড. জাফরুল্লাহ চৌধুরী প্রমূখ।

মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামীলীগকে আর দেশের জনগন আর বিশ্বাস করে না। জনগনের মনের ভাষা মুখের ভাষা বোঝার ক্ষমতা নেই তাদের। ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির শোক ও ক্ষোভকে শক্তিতে পরিনত করে আন্দোলনের মাধ্যমে গণশত্রু আওয়ামীলীগকে সরিয়ে দিতে হবে।

আ.স.ম আব্দুর রব তার বক্তব্যে বলেন, গনতন্ত্রের জন্য আমরা লড়বো, মাঠ থেকে সরবো না। এ জালিম হাসিনা সরকারকে উৎখাত করে গণতন্ত প্রতিষ্ঠা করে তবেই ছাড়বো।

বঙ্গবীর কাদের সিদ্দিকি আওয়ামীলীগকে বিশ্বের সেরা ভোট ডাকাত বলে মন্তব্য করে বলেন, বিশ্বের শ্রেষ্ঠ ডাকাত হিসেবে কেউ পুরস্কার পেলে তা অবশ্যই শেখ হাসিনাকে দেয়া উচিত।

ড. জাফর উল্লাহ চৌধূরী বলেন, ২০১৪ সালের ৫ জানূযারীর নির্বাচনেও আওয়ামীলীগ একই কাজ করেছিল। বিনা প্রতিদ্বন্ধিতায় ১৫৪ আসনে নির্বাচনের আগেই তাদের প্রার্থীকে জয়ী ঘোষনা করা হয়েছিল। এবার ৩০ তারিখে নয় ২৯ তারিখ রাতেই তারা প্রশাসনের সহযোগীতায় ভৈাট ডাকাতি করে জনগনের ভোটধিকার হরন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, পৌর বিএনপির সদস্য সচিব একেএম মমিনুল হক, জেলা যুবদলের সভাপতি জাহেদুল ইসলাম খোকন, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এম এ হালিম, জেলা ছাত্রদলের সাবেক সবাপতি ও সদওর উপজেলা ভাইচ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন, হারাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমূখ।

এর আগে তারা নিহত তোজাম্মেল হকের কবরে ফাতিহা পাঠ কবর জিয়ারত এবং তার পরিবারের খোঁজ খবর নিয়ে অনুদান দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com