সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

আহত ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি॥ বহিষ্কৃত সাবেক উপজেলা ছাত্রলীগ সম্পাদকের হামলায় গুরুতর আহত লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রলীগের বর্তমান সম্পাদক মাঈদুল ইসলাম বাবুকে দেখতে হাসপাতালে গেলেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

শনিবার রাত ১১টার দিকে আদিতমারী হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার জনতা ব্যাংক মোড় এলাকায় পুর্ব শত্রুতার জেরে বহিষ্কৃত সাবেক ছাত্রলীগ সম্পাদক আবু সাঈদ মুরাদ এ হামলা চালায়।

এ ঘটনায় ওই দিন রাতে আহত বর্তমান সম্পাদক মাঈদুল ইসলাম বাবু বাদি হয়ে বহিষ্কৃত সাবেক সাধারন সম্পাদক আবু সাঈদ মুরাদসহ দুই জনকে আসামী করে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ আহত ছাত্রলীগ নেতা বাবু’র সাথে দীর্ঘক্ষন কথা বলে ওই দিনের হামলার বিষয়ে বিস্তারিত শুনে সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করেন। একই সাথে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনে সোপর্দ করতে থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেন। এ সময় প্রতিমন্ত্রী আহত বাবুর চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সাথে কথা বলে উন্নত চিকিৎসা প্রদানের নির্দেশনা দেন।

এ সময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসাদুজ্জামান, আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান মিজানসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com