বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

আশুগঞ্জে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ২ ভাইয়ের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের সামনে ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের রাজঘর গ্রামের সাদেক মিয়ার দুই ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)। এ ঘটনায় অটোরিকশার আরেক যাত্রী ও চালক গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ধর্মজিৎ সিংহ জানান, ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে আশুগঞ্জ উপজেলা সদরের দিকে আসছিল। অটোরিকশাটি তালশহর রেলওয়ে স্টেশনের সামনের ক্রসিংটি পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই ভাই নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com