শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

আ’লীগ প্রার্থীর হয়ে কাজ করায় পাটগ্রামের ওসি প্রত্যাহার

লালমনিরহাট প্রতিনিধি::

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর হয়ে কাজ করার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাতকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) বিকেলে লালমনিরহাটের পুলিশ সুপার এসএস রশিদুল হক নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মোতাবেক তাকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, অন্য প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে ইসি পাটগ্রাম ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি আসায় আজ শনিবার তা কার্যকর হয়েছে।

পাটগ্রাম থানার ওসি আরজু সাজ্জাত মুঠোফোনে জানান, ‘প্রত্যাহারের খবর তিনি শুনেছেন। এ ব্যাপারে চিঠি পেলেই তিনি চলে যাবেন।

এ বিয়য় জানতে চাইলে পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘চিঠি হাতে পাওয়ার পরই পাটগ্রামের ওসি আরজু সাজ্জাতকে সড়িয়ে নেওয়া হবে। তবে নতুন কোন ওসি যাবেন এ বিষয়ে বলা যাচ্ছে না।’ পাটগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রুহুল আমিন বাবুল ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. ওয়াজেদুল ইসলাম শাহীন। বাবুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান এবং শাহীন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com