সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
‘‘প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গঠনের লক্ষে” রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রী কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরের মধুখালী শাখার উদ্যোগে র্যালী কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর মধুখালী শাখার সভাপতি শাহজাহান হেলালের নেতৃত্বে মধুখালী প্রেসক্লব চত্বর থেকে র্যালী বের হয়ে রেলগেট এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে শেষ হয়।
মধুখালী শাখার সভাপতি র্যালী পরবর্তী প্রেসক্লাব মিলনায়তনে সদস্যদের সাথে নিয়ে কেক কেটে, শাহজাহান হেলালের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন, সাগর চক্রবর্ত্তী, মো. মেহেদী হোসেন পলাশ, সালেহীন সোয়াদ শাম্মী, অঞ্জন সাহা রানা, গোলাম মাহবুব আলম, মো. রাজিব হোসেন ও পার্থ কুমার সিংহ রায়।