শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধিঃঃ
আগামী ৮মার্চ অন্তর্জাতিক নারী দিবস ২০১৮ পালিত হবে । এই দিবসকে সামনে রেখে ৬ মার্চ মঙ্গলবার সকাল ১১টা হতে ১২টা প্রযর্ন্ত ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয় । ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত এই কর্মসুচিতে অংশ নেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরাদুল হক,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেন,আভার নির্বাহী পরিচালক সুরেশ চন্দ্র হালদার,পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিলায়েত হোসেন,বিএফএফ এর পরিচালক আনম ফজলুল হাদি সাব্বির,নারী নেত্রী আসমা আক্তার মুক্তা,ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বেশ কয়েকটি সংগঠন ও নারী নেত্রীরা অংশ নেন।