মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

আদিমারীতে জমি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু, গ্রেফতার ৪

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমির সীমানা নিয়ে সংঘর্ষে আহত এক ব্যাক্তির মৃত্যুর ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আহত রিয়াজ উদ্দিনের(২২) মৃত্যু হয়।

মৃত রিয়াজ উদ্দিন উপজেলার পুর্ব ভেলাবাড়ি গ্রামের নায়েব আলীর ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পশ্চিম দৈলজোর গ্রামের আবুল হোসেনের স্ত্রী রেজিনা বেগম(৬০), ছেলে রিয়াজুল ইসলাম(৪৫), পুত্রবধু আয়শা বেগম(৩৫) ও শাহজাহান মিয়ার মেয়ে মিতু আক্তার(১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমির সীমানা নিয়ে রিয়াজের বাবা নায়েব আলীর সাথে বিরোধ চলছে প্রতিবেশী পশ্চিম দৈলজোর গ্রামের আবুল হোসের ছেলে রিয়াজুল গংদের। এরই জেরে গত শুক্রবার (১ এপ্রিল) দুপুরে ওই জমি দখলের চেষ্টা করেন রিয়াজুল গংরা। এতে বাঁধা দিতে গেলে রিয়াজ উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি ভাবে মারপিট করে। ছেলে রিয়াজ উদ্দিনের চিৎকারে বাবা মাসহ পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে ছটকে পড়ে রিয়াজুল ইসলাম গংরা। স্থানীয়রা আহত রিয়াজ উদ্দিন এবং তার বাবা মা ও ভাইসহ ৪জনকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার(৫ এপ্রিল) সকালে রিয়াজ উদ্দিন মারা যান।

এ ঘটনায় রিয়াজের মা মিনা বেগম বাদি হয়ে মঙ্গলবার(৫ এপ্রিল) দুপুরে ৮জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com