শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

আদিতমারীতে হত্যা মামলার প্রধান আসামী ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি এলাকার রেজ্জাকুল হত্যা মামলার প্রধান সন্দিগ্ধ আসামী মাদক ডন আলমগীর হোসেন (৩২) নামে এক মাদক বিক্রেতা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (২৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার ভাদাই ইউনিয়নের স্বর্নামতি সেতু’র পশ্চিমপাড়ে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। গুলিবিদ্ধ আলমগীর হোসেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী ডিক্রীরচর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি এলাকার রেজ্জাকুল হত্যা মামলার প্রধান সন্দিগ্ধ আসামী মাদক ডন আলমগীর হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্যমতে তাকে সাথে নিয়ে অভিযান চালাতে যাওয়ার পথে স্বর্নামতি সেতু এলাকায় তার সহযোগিরা পুলিশের উপর হামলা চালিয়ে আলমগীরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ চার রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে আলমগীরের দুই পায়ে লাগে। পরে তাকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় আদিতমারী থানার উপ পরিদর্শক(এসআই) মিজানুর রহমান, সহকারী উপ পরিদর্শক(এএসআই) মিজানুর রহমান ও কনস্টবল নাজিরুল ইসলাম আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, মাদক ডন আলমগীর হোসেন ৮টি মাদক, একটি হত্যা ও একটি অন্যান্য মিলে মোট ১০টি মামলার আসামী। এছাড়াও এ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা চালানোর দায়ে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com