editor
- ১৪ জুলাই, ২০১৮ / ২৯৫ জন দেখেছেন
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দেশী রিভালবারসহ সাইমুন ইসলাম(২৬) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ।
শনিবার(১৪ জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক সাইমুন ইসলাম লালমনিরহাট পৌরসভার বানভাসা মোড় এলাকার নুরুজ্জামান বাবু’র ছেলে।
লালমনিরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল কাতাপাড়া মাজার এলাকার মাহাতাবের চায়ের দোকানে অভিযান চালিয়ে দেশী রিভালবারসহ সাইমুন ইসলামকে আটক করে। তবে কোন গুলি পাওয়া যায়নি।
এ ঘটনায় আদিতমারী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।
Like this:
Like Loading...
Related