শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনামঃ

আদিতমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের আদিতমারীতে জমি নিয়ে বিরোধে ভাতিজার লাঠির আঘাতে চাচা এমদাদুল হকের(৬০) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত এমদাদুল হক আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের রজবপাড়া গ্রামের মৃত ছফর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত এমদাদুলের সাথে বসতবাড়ির জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে তার ভাতিজা মোক্তার আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী জামিনুর রহমান ও জামাল হোসেনের। এ নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার বৈঠক হলেও জামিনুর রহমান পেশী শক্তির বলে তা অমান্য করে আসছিল। এ ঘটনার জের ধরে গত শনিবার (২ মার্চ) সকালে জামিনুর রহমান ও তার ভাই জামাল হোসেন মিলে চাচা এমদাদুল হককে বাড়িতে একা পেয়ে লাঠি দিয়ে বেধম মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতাল পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার রাতে মারা যান চাচা এমদাদুল হক।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা জানান, এমন কোন অভিযোগ তার জানা নেই। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com