শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

আদিতমারীতে বিদ্যুত স্পৃষ্টে এক শিশু নিহত, আহত ৭

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে ইয়াসিন আলী(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরো ৭জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার(১০ জুন) বিকেল তিনটার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন আমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু ইয়াসিন আলী ওই গ্রামের আতিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ দিতে কাজ শুরু করে পল্লী বিদ্যুত সমিতির লোকজন। গ্রামের উৎসুক শিশুরা শ্রমিকদের কাজ করার দৃশ্য দেখতে ভির জমায়। এ সময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার নিয়ে খেলছিল শিশুরা। হঠাৎ ওই লাইনে বিদ্যুত সংযোগ দিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে শিশুসহ ৭জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা ইয়াসিন আলী নামের এক শিশুকে মৃত ঘোষনা করেন। আহতদের ৭জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। এ ঘটনায় বিক্ষব্ধ জনতা বিদ্যুতের ৩ কর্মচারীকে আটক করে রাখেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক শিশু নিহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থলে আটক ৩ বিদ্যুত কর্মীকে উদ্ধার করতে অফিসার পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com