বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনামঃ

আদিতমারীতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত যুবতীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক যুবতীর(১৯) মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের উপজেলার ভাদাই ইউনিয়নের বন্ধু সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামি লোকাল একটি ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত যুবতীর মৃত্যু হয়েছে। স্থানীয় জনতা কেউ তার পরিচয় সনাক্ত করতে পারেনি। তার পড়নে ছিল লাল রঙের সেলোয়ার, ওড়না ও সবুজ রঙের কামিজ।

তিনি আরো বলেন, এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানায় খবর দেয়া হলে জিআরপি থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com