সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

আদিতমারীতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাক চাপায় আব্দুল আউয়াল (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার(২ জুন) বিকেলের দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী মেডিকেল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আউয়াল ওই এলাকার বাসিন্দা। তিনি আদিতমারী স্টেশন বাজারে পুরাতন কাপড় বিক্রেতা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আব্দুল আউয়াল। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামি একটি ট্রাক পিছন দিক থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও ট্রাকের চালক পালিয়ে যায়। পরে তারা ট্রাকটি আদিতমারী থানা পুলিশে সোপর্দ করে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com