বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শিরোনামঃ

আদিতমারীতে ট্রাক চাপায় কিশোরের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে নুর নবী (১৭) নামে এক কিশোরর মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুরের দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আদিতমারী উপজেলার নামুড়ী বাজারে এ দূর্ঘটনা ঘটে।

নিহত কিশোর নুরনবী উপজেলার পলাশী ইউনিয়নের মনদপুর গ্রামের ইছার আলীর ছেলে। সে দুহুলী টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নামুড়ী বাজারে মহাসড়কের পাশে একটি দোকানের সামনে নুরনবী তার বন্ধুর সাথে গল্প করছিল। এ সময় বুড়িমারীগামী দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে।

স্থানীয়রা আশংকাজনক অবস্থায় নুরনবীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com