শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

আদিতমারীতে ট্রাক চাপায় অটোরিক্সার ২ যাত্রী নিহত, আহত ৭

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ যাত্রী।

বুধবার (২৬ জুন) সকাল ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার পলাশী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার কাকিনা ওয়াবদা বাজার এলাকার বিষনাথ রায়ের ছেলে নান্দু চন্দ্র রায়(৫৫) ও একই গ্রামের নুর উদ্দিনের ছেলে অটোরিক্সা চালক রবিউল ইসলাম(৪২)।

আদিতমারী থানার অফিসার ইনচার্জা(ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পরীক্ষায় অংশ নিতে অভিভাবকসহ কালীগঞ্জের ওয়াবদা বাজার গ্রামের ৮জন একটি অটোরিক্সা রিজার্ভ নিয়ে লালমনিরহাট পুলিশ লাইন যাচ্ছিলেন। পথিমধ্যে পলাশী বাজারে বিপরীত মুখি একটি ট্রাকের (ঢাকা মেট্রো- ন ১৬-৩৩৮৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক রবিউল ও যাত্রী নান্দু চন্দ্র নিহত হন। আহত হন অটোররিক্সাটির আরো ৭জন যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতকে উদ্ধার করে আদিতমারী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে আহত চার জনের অবস্থা খুবই আশংকাজনক বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com