শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইমরুল কায়েস ফারুক (মোটরসাইকেল) প্রতীকে ৪৬ হাজার ৮৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রফিকুল আলম পেয়েছেন ৩৪ হাজার ১৮ ভোট।
রোববার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে কন্ট্রোল রুমে এ ফলাফল ঘোষনা করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসাদুজ্জামান।
আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে (চশমা) প্রতীকে চিত্ত রঞ্জন সরকার ২৩ হাজার ৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাঈদুল ইসলাম বাবু (উড়োজাহাজ) প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩০৩ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে (সেলাই মেশিন) প্রতীকে জেসমিন আক্তার ২৪ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী ছামছুন নাহার মিলি (পদ্মফুল) প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩০৮ ভোট।
এ উপজেলায় ৬৭টি কেন্দ্রে মোট ভোটার এক লাখ ৬৬ হাজার ৩৬১জন। যার মধ্যে মহিলা ৮৩ হাজার ৩৮৪জন ও পুরুষ ৮২ হাজার ২১৪জন। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১০ মার্চ ভোট গ্রহনের কথা থাকলেও প্রচারনার শেষ মুহুর্তে আইন শৃঙ্খলা অবনতির আশংকায় ভোট গ্রহন স্থগিত ঘোষনা করেন নির্বাচন কমিশন।