শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

আত্ম-কর্মসংস্থানের জন্য কালীগঞ্জের ২১ মহিলা পেল ক্ষুদ্র ঋণ

ঝিনাইদহ প্রতিনিধি॥

মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের ২১ জন মহিলাদের মধ্যে ৩ লাখ ১৫ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তর এ ঋণ বিতরণ কার্যক্রমের আয়োজন করে।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, ঋণ গ্রহিতা লাকি খাতুন, শিশিরা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার কোলা, মালিয়াট ও রায়গ্রাম ইউনিয়নের ২১ জন মহিলার প্রত্যক কে ১৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ১৫ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আনোয়ারুল আজীম আনার এসব মহিলাদের হাতে ঋণের চেক তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com