শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তার চরাঞ্চলে কয়েলের আগুনে পুড়ে গেছে কৃষকের স্বপ্ন। ভয়াবহ এ অগ্নিকান্ডে চারটি পরিবারের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১ মে) দিনগত ভোর রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় চন্ডিমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন, কুটিরপাড় চন্ডিমারী এলাকার কৃষক মোজাহার আলী এবং তার ছেলে আব্দুল জলিল, আব্দুল হালিম ও আব্দুল হাকিম।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের সদস্য আফছার আলী জানান, তিস্তার কড়াল গ্রাসে জমি ও বসতভিটা হারিয়ে অন্যের জমিতে বসবাস করে গরুর দুধ বিক্রি করে জিবিকা নির্বাহ করছেন মোজাহার আলী ও তার তিন সন্তান। তাদের পেশা দিনমজুরী ও গরু পালন। গোয়াল ঘরে দেয়া কয়েলের আগুনে বুধবার দিনগত ভোর রাতে হঠাৎ আগুন লাগে। মুহুর্তে তা পাশ্ববর্তি তিন ছেলের ঘরে ছড়িয়ে পড়ে। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ও খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এরই মধ্যে তাদের ৭টি ঘর, ৮টি গরু, ধান, চাল ও তামাক পুড়ে গিয়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি।

আদিতমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গরুর ঘরে দেয়া কয়েলের আগুনে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com