রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
সম্মেলনের তারিখ বেশ কয়েকবার পেছানোর পর অবশেষে আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে চলছে নেতাকর্মীদের মাঝে চুলছেরা বিশ্লেষণ। তৃনমুল আওয়ামীলীগের নেতাকর্মীরা এবার নতুন মুখ হিসেবে জনপ্রিয় নেতা গোলাম মোস্তফা স্বপনকে সাধারন সম্পাদক হিসেবে দেখতে চান।
কারণ হিসেবে তারা দাবী করেন, দীর্ঘদিন ধরে একই ব্যাক্তি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে থাকার কারনে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হতে যাওয়া লালমনিরহাট জেলা আ’লীগের সম্মেলনে এবার তৃনমূল থেকে শুরু করে সকল নেতাকর্মীরা নতুন কাউকে সাধারন সম্পাদক হিসেবে দেখতে চাইছেন। নতুন এ তালিকায় সবার উপরে আছেন জেলা আ’লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় নেতা গোলাম মোস্তফা স্বপন।
তিনি একাধারে গোকুন্ডা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিত সম্পাদক। দলীয় নেতাকর্মীরা আগামী দিনে নতুন মুখ এবং বিকল্প হিসেবে স্বপনকেই দেখছেন। তিনি আওয়ামীলীগের নিবেদিত একজন নেতা। সুখে দুঃখে সব সময় দলীয় নেতাকর্মীরা গোলাম মোস্তফা স্বপনকে কাছে পান। তিনি যেমন একজন দক্ষ রাজনীতিবিদ ও তেমনি সমাজসেবকও বটে। এজন্যই আগামী দিনে স্বপনকেই তারা সম্পাদক পদে দেখতে চায়।
এদিকে জেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে আরো একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। তবে দলীয় নেতাকর্মীর গোলাম মোস্তফা স্বপনকে সাধারন সম্পাদক হিসেবে দেখতে চান। তাদের একটাই দাবী সাধারন সম্পাদক হিসেবে আগামী দিনের দলের কান্ডারী স্বপনকে চাই। এ্যাড মতিয়ার রহমান দির্ঘদিন থেকে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে থাকায় দলের নেতাকর্মীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এই গ্রুপিং এর কারনে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি লেগেই আছে। দলীয় নেতাকর্মীরা বলেন গোলাম মোস্তফা স্বপন দুর্দিনে দলের একজন নিবেদিত প্রাণ। দলের কান্ডারী পদে এখন পর্যন্ত যে ক’জন নেতার নাম আলোচনায় রয়েছে তার মধ্যে বর্তমান কমিটির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন আলোচনার শীর্ষে।
গরীব দুঃখী অসহায় মানুষের কাছে গোলাম মোস্তফা স্বপন নিবেদিত পুরুষ। ঈদ উল ফিতর ও ঈদ-উল আযহার সময় গোলাম মোস্তফা ছুটে যান এসব অসহায় মানুষের পাশে। ভাগাভাগি করে নেন তাদের সাথে আনন্দ। এছাড়া তিনি নিজ এলাকা গোকুন্ডা ছাড়াও জেলার বিভিন্ন স্থানে দুঃস্থদের জন্য প্রতিবছর শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবি ও সেমাই-চিনি বিতরন ছাড়াও নগত অর্থ দিয়ে থাকেন। শুধু তাই নয়, খোঁজ খবর রাখেন দলীয় নেতাকর্মীদের বিষয়েও। জেলার মানুষ নতুন মুখ হিসেবে এবার তাকে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন বলেন, দীর্ঘদিন যাবত জেলা আওয়ামীলীগে সম্পাদক পদে একই ব্যাক্তি থাকায় জেলার সাংগঠনিক অবস্থা ভেঙ্গে পড়েছে। তাই এই দুর্দিনে তিনি দলের হাল ধরতে চান। আশা করছি আগামী ১১ ডিসেম্বও জেলা সম্মেলনে আমাকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হবে। আর নির্বাচিত হলে দলকে আরো চাঙ্গা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।