রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

আগামী সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে: মোশাররফ হোসেন

ফরিদপুর প্রতিনিধি::

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠন করার পর থেকে জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশে যে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে তা আগামী এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।

তিনি বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে কার্গ বিমানে করে জরুরী ভিত্তিতে পেঁয়াজ আমদানী করা হচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহনের সময় ৮০ হাজার টন খাদ্য ঘারতি ছিল, এখন আমরা সেই ঘারতি পুরন করে ৩৬ হাজার টন খাদ্য উদ্বৃত্বি করছি।

সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আলীয়াবাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মাদ সাদি। সম্মেলনের উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক ঝর্না হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা,সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সালাম, আলীয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুখ ডাবলু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুব লীগের আহবায়ক এ এইচ এম ফুয়াদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com