বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা

আগামী সংসদে শিক্ষকদের নববর্ষভাতা ও ইনক্রিমেন্ট নিয়ে কথা বলব মো. আব্দুর রহমান এম.পি

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো.আব্দুর রহমান বলেছেন, আগামী সংসদে বেসরকারী শিক্ষকদের নববর্ষভাতা ও ৫% ইনক্রিমেন্ট নিয়ে কথা বলব। যে বিষয়টিতে শুধু মধুখালী উপজেলার শিক্ষকদের নিয়ে নয়, বাংলাদেশের সকল শিক্ষকদের বিষয় জড়িত থাকবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী নিজেই শিক্ষকদের বিষয়ে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন। এ সরকারের আমলেই রেজিঃ বেসরকারী স্কুলগুলো জাতীয়করন করা হয়েছে। শিক্ষকগণ জাতী গঠনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অতিতে বিভিন্ন সরকার ক্ষমতায় থাকলেও বেসরকারী শিক্ষকদের নিয়ে তেমন কোন চিন্তা করেনি, একমাত্র আওয়ামীলীগ সরকারই বেসরকারী শিক্ষকদের শতভাগ বেতনভাতাদি সরকারী কোষাগার হতে দিতে সক্ষম হয়েছে।

৭ এপ্রিল  শনিবার দুপুরে মধুখালী উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মধুখালী মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আব্দুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।

পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান। সমাবেশে বক্তব্য রাখেন মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়য়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আকবর, বলাই চন্দ্র দাস, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার চক্রবর্তী, পরিষদের সাধারন সম্পাদক ও বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী মোল্যা প্রমুখ।
সমাবেশে মো. নাজির হোসেন মৃধাকে সভাপতি রজব আলী মোল্যাকে সাধারন সম্পাদক ও কবিরুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com