শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ আগামী নির্বাচনে আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে, আর সে জন্য ঐক্যবোদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বিধাদ্বন্দ ভুলে নৌকার জন্য কাজ করতে হবে। বঙ্গবন্ধু ও গণতন্ত্রের মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনার সফল ও দুরদর্শী নেতৃত্বের কারনে দেশ আজ উন্নয়নশীল দেশের তালিকায় উঠে এসেছে। শেখ হাসিনার হাত শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। সে জন্য নেতা-কর্মিদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে গিয়ে বর্তমান সরকারের সফলতা এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কা তুলে ধরতে হবে।
আগামী নির্বাচন হবে একদিকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও উন্নয়নের রাজনেতীর এবং সন্ত্রাস ও একাত্তুরের পরাজিত শক্তির বিরুদ্ধে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচনে জনগণের রায় পেতে এখন থেকেই কাজ করতে হবে। আওয়ামীলীগ ছাড়া এ দেশকে আর কেউ উন্নয়ন করেনা। অন্যরা ক্ষমতায় এলে নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যবস্ত খাকেন নিজেদের আখের গোছাবার।
রোববার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালীর নিজ বাড়ীতে বোয়ালমারী আওয়ামীলগের বিভিন্ন স্তরের নেতা-কমর্মিদের সাতে মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ফরিদপুর-১ আসনের জাতীয় সংদস সদস্য মাঃ আব্দুর রহমান উপরোক্ত তাঁর বক্তব্যে তিনি বলেন। সভায় বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিরদাহ পিকুল, এ্যাড. খসরুজ্জামান দুলু, নাসির মোঃ সেলিম, আবুল কালাম আজাদ, আসাদুজ্জামান মিন্টু, মিজুনুর রহমান মৃধাসহ প্রমুখ।