শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ অঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল অবস্থিত । ২০১৭-২০১৮আখ মাড়াই মৌসুমে ফরিদপুর চিনিকলের আখচারীরা প্রায় ৬৩ হাজার মেট্রিক টন আখ চিনিকলে সরবরাহ করেছেন। মাঝে মধ্যে চিনিকল কর্তৃপক্ষ আখের মুল্য পরিশোধ করলেও সরবরাহ কৃত আখের তিন কোটি ৫০ লক্ষ টাকা বকেয়া রয়েছে ।
২৫ মার্চ রোববার বেলা সাড়ে ১১টায় চিনিকলের প্রধান ফটোকের সামনে সংস্থার সভাপতি মোঃ সফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ও ফরিদপুর আখচাষী কল্যাণ সংস্থার উদ্যোগে সংবাদ সম্মেলনে ও বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের চেয়ারম্যান ও ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পবিচালক বরাবর স্মারকলিপি পেশ করেছেন।
স্মারকলিপি গ্রহন কালে ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকমাল হোসেন আখচাষী নেতৃবৃন্দর দাবীর জবাবে বলেন আগামী ১সপ্তাহের মধ্যে বকেয়া পাওনা টাকা দেওয়ার ব্যবস্থা ও স্মারকলিপি চেয়ারম্যান বরাবরে পৌছে দিবেন।
স্মারক লিপি পেশেকালে ফরিদপুর চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের সারারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু আখচাষীদের দাবীর সমর্থন করে বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন আখচাষী নেতা মোঃ ওহিদুজ্জামান বাবলু মিয়া, মোঃ উসমান গনী মোল্যা, মোঃ কামরুজ্জামান দাউদ ও আঃ হাই বাশি মিয়াসহ প্রমুখ।।