বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
দ্বিতীয় ধাপের অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের ফরিদপুরের মধুখালীতে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলামের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার বিকেলে মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার, পিকু আহসান হাসিব, জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ রায়, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মৃধাসহ চেয়ারম্যানবৃন্দ ও দলীয় নেতাকর্মিগন।
উপজেলা ভাইসচেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোঃ মুরাদুজ্জামান মুরাদ, মোঃ আজিজুর রহমান এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা।